ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 January, 2026, 11:06 AM

বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচী

বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মিনি কনফারেন্স হলে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় সাড়ে চার শতাধিক গরিব ও দুঃস্থ মানুষ, হোটেলবয়, পথশিশু, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি তিন শতাধিক মানুষের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ কেজি আলু বিতরণ করা হয়।

বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচী

বাকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচী

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. মো. কামরুজ্জামান কায়সার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফ উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন, উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ সোনালী দলের নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status