|
দুর্গাপুরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবদিহিতায় ব্যারিস্টার কায়সার কামাল
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবদিহিতায় ব্যারিস্টার কায়সার কামাল রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ থেকে আসা শত শত কলেজ শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তিনি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই জবাবদিহিতা তুলে ধরেন। এ সময় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এখন কলেজ মুখী হয় না, মাদকের ছোবলে পড়ে অনেক পরিবার এখন নিঃস্ব, সন্তানরা তাদের বাবা-মায়ের সাথে খারাপ ব্যাবহার করছে। আমার মতো অনেক বোন এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হউক, যেন কেউ নেশা হাতে নিতে সাহস না পায়, আর কোন বোনের চোখে জল না আসে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনী এলাকা থেকে মাদকের মুলোৎপাটন করা হবে। সুসং সরকারি মহাবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা এইসএসসি পাশ করার পর, অনার্সে পড়ার জন্য এলাকার বাহিরে যেতে হয়। শিক্ষার্থীদের অনেকের পক্ষেই বাহিরে গিয়ে পড়াশোনা করা সম্ভব হয় না। সরকারি কলেজে অনার্স কোর্স চালুকরণ সহ স্থানীয় ভাবে কর্মমুখী শিক্ষা গ্রহনের কোন উদ্দ্যেগ নেয়া হবে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, শিক্ষার্থীদের মেধায় পরিনত করে, দেশের রেমিট্যান্সযোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। আলোচনা সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, আর আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। এছাড়া দুর্গাপুরে অনার্স কোর্স চালু, মহিলা কলেজ জাতীয় করণে সহায়তা, নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরী করার বিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে তিনি ওয়াদা করেন। আলোচনা শেষে দেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
