|
চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, অতঃপর
নতুন সময় প্রতিবেদক
|
![]() চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, অতঃপর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের কলেজশিক্ষার্থী (২৬) সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
