ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বিশেষ অবদানের স্বীকৃতিতে ওয়ালটন হাই-টেকের ৫৬০ জনকে সম্মাননা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 6:26 PM

বিশেষ অবদানের স্বীকৃতিতে ওয়ালটন হাই-টেকের ৫৬০ জনকে সম্মাননা

বিশেষ অবদানের স্বীকৃতিতে ওয়ালটন হাই-টেকের ৫৬০ জনকে সম্মাননা

প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ উন্নয়ন ও পণ্য বিক্রিতে বিশেষ অবদান রাখায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৫৬০ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওয়ালটন প্লাজা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, স্মল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল ও স্মল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কসহ বিভিন্ন বিভাগের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি এবং পণ্য বিক্রিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের ‘এমপ্লয়ি অব দ্য মান্থ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। কর্মীদের নিষ্ঠা, পেশাদারিত্ব, পরিশ্রম ও অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও জিয়াউল আলম এফসিএ, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের পরিশ্রম ও নিষ্ঠাই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। তাদের কাজের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। কর্মীদের অবদানের কারণে ওয়ালটন উন্নতির শিখরে পৌঁছাচ্ছে।

তিনি আরও জানান, ওয়ালটন পরিবারের সদস্যদের কাজের স্বীকৃতি প্রদানের এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status