ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
ফুলবাড়ীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 8 January, 2026, 7:27 PM

ফুলবাড়ীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলারা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ প্রতিযোগিতার মানসিকতা অর্জন করে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সফল হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status