ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৭ মাঘ ১৪৩২
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 5:25 PM

পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিসিএসআইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরাফি-বিন মুবারক।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসময় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status