ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি’র অংশগ্রহণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 9:49 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি’র অংশগ্রহণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসএমসি’র অংশগ্রহণ

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ অংশগ্রহণ করেছে। গত ৫ জানুয়ারি মেলায় এসএমসি তাদের প্যাভিলিয়নের উদ্বোধন করে। উল্লেখ্য, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ জানুয়ারি। জাতীয় পর্যায়ের এই বাণিজ্য মেলা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

এসএমসি’র প্যাভিলিয়ন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় এসএমসি তাদের বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিনের অবদান ও প্রতিশ্রুতি তুলে ধরছে। প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি বিশেষ ব্রেস্টফিডিং কর্নার, যেখানে মায়েরা নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। এই উদ্যোগটি মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এসএমসি’র অঙ্গীকার এবং জনসমাগমপূর্ণ স্থানে মা-বান্ধব পরিবেশ তৈরির প্রচেষ্টার প্রতিফলন।

এ ছাড়া এসএমসি’র প্রশিক্ষিত প্যারামেডিকদের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা এখানে রক্তচাপ পরিমাপ, রক্তে সুগার পরীক্ষা ও ওজন পরিমাপসহ বিভিন্ন সেবা গ্রহণ করে সহজেই নিজেদের স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে পারছেন।

মেলায় এসএমসি তাদের মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রিহাইড্রেশন এবং খাদ্য ও পানীয়সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন ও বিক্রয় করছে। এসব পণ্য দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণির মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তছলিম উদ্দিন খান বলেন, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমসি দীর্ঘদিন ধরে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, যা সামাজিক পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র বহুমুখী পণ্য ও কার্যক্রম তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অন্যদিকে এসএমসি ইএল-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড সব ক্যাটাগরিতে মানসম্মত পণ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, রিহাইড্রেশন, পরিবার পরিকল্পনা, নারীর স্বাস্থ্য সুরক্ষা, শিশু স্বাস্থ্য এবং খাদ্য ও পানীয়সহ প্রতিটি ক্যাটাগরিতে এসএমসি’র শক্তিশালী ও জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে, যা মানুষের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসএমসি’র জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে প্রতিষ্ঠানটি তাদের বহুমুখী পণ্য ও সেবার মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা তুলে ধরছে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে নারী, শিশু ও পরিবারের সার্বিক সুস্থতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এসএমসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status