ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম ৪ টি আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:41 PM

কুড়িগ্রাম ৪ টি আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কুড়িগ্রাম ৪ টি আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ৪ টি আসনে স্বতন্ত্রপ্রার্থীসহ ১৫ টি বিভিন্ন রাজনৈতিক দলের দাখিলকৃত মোট ৩০ টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

গত ১ ও ২ জানুয়ারি দুদিন ব্যাপী যাচাই বাচাই করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার  মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানের প্রথমদিন ১ জানুয়ারি বৃহস্পতিবার কুড়িগ্রাম -১ আসন ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) এবং কুড়িগ্রাম - ২ (কুড়িগ্রাম সদর, রাজার হাট ও ফুলবাড়ী) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এদিনকুড়িগ্রাম - ১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী সইফুর রহমান রানা, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর  মো: আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির মো: আব্দুল হাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: হারিসুল বারী এবং গণঅধিকার পরিষদ এর মো: বীণ ইয়াসীন মোল্লা মোট ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী পনির উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান- এর মনোনয়নপত্র অবৈধ ও আমার বাংলাদেশ(এবি) পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করে বিএনপির মনোনিত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর এ্যাড. ইয়াছিন আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো: নুর বখত মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নুর মোহাম্মদ, নাগরিক ঐক্যের মুহাম্মদ আব্দুস সালাম মোট ৬ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাচাই করে বৈধ ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম ৪ টি আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কুড়িগ্রাম ৪ টি আসনে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত, ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ নিশ্চিত করে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গতকাল ২ জানুয়ারি কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে মোট ৭ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল সালেহীনের দ্বৈত নাগরিকত্বদের জন্য তার প্রার্থীতা বিকেল ৫টা পর্যন্ত স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের ভোটার তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মো: আব্দুস সোবহান, বিএনপির তাসভীর উল ইসলাম, ইসলামী আন্দোলন এর ডা: আক্কাস আলী সরকার, গনঅধিকার পরিষদ এর নুর-ই আলম সিদ্দিকী, খেলাফত মজলিশ এর মামুনুর রশীদ মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে কুড়িগ্রাম - ৪ ( চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে দাখিলকৃত ৮ প্রার্থী সকলেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী একে এম ফজলুল মন্ডল, বিএনপির প্রার্থী আজিজুর রহমান, বাসদ( মার্কসবাদী) প্রার্থী বাবু আহমেদ, বাসদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালি আক্তার। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ রুকুনুজ্জামান এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে প্রার্থী ও সমর্থকসহ সর্বোচ্চ ৫ জন অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের সময় জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মিজ্ অন্নপূর্ণা দেবনাথ সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে কুড়িগ্রামের ৪ টি আসনের ৭০৬ টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। যাচাই বাছাই এর পূর্বে বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status