ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে পৃথক স্থানে মিললো যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 3 January, 2026, 12:11 PM

শ্রীপুরে পৃথক স্থানে মিললো যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ

শ্রীপুরে পৃথক স্থানে মিললো যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে পৃথক স্থান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে নিজ বাড়ির উঠানে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাদিকুল ইসলাম (২২) এবং একই দিন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রাম থেকে মারিয়া আক্তার টুসি (২২) নামে এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত সাদিকুল ইসলাম শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়সই দাম্পত্য কলহ লেগে ছিলো।

স্থানীয়দের ভাষ্য মতে, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে বাড়ির উঠানে আম গাছের সঙ্গে সাদিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রাশিদা আক্তার জানান, বিয়ের পর থেকে তিনি স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন। বৃহস্পতিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ফজরের আজানের সময় তিনি ঘুম থেকে উঠে স্বামীকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরেই সাদিকুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, একই উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামে নিজ বসতঘর থেকে মারিয়া আক্তার টুসি (২২) নামে এক নব-বিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। প্রায় এক মাস আগে চাঁদপুর জেলার মতলব থানার নীলারচর গ্রামের আব্দুর রাহিমের সঙ্গে তার বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে টুসি বাবার বাড়িতে বেড়াতে আসেন এবং তাকে মানসিকভাবে উদ্বিগ্ন দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে ঘরের পাশে একটি টিনের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
নিহতের মা রোবিয়া আক্তার জানান, তার মেয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিল।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status