ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মোনাজাত
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Monday, 29 December, 2025, 5:49 PM

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মোনাজাত

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মোনাজাত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ ডিসেম্বর সোমবার  দুপুর ১২টায় আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে, আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহাযতায়  এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী–আগৈলঝাড়া বরিশাল ১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক। তার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মোঃ হাফিজুর রহমান শিকদার, ভারপ্রাপ্ত আহ্বায়ক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি; মোঃ বশির আহম্মেদ পান্না, সদস্য সচিব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি; শাহ মোহাম্মদ বক্তিয়ার, সদস্য, উত্তর জেলা বিএনপি বরিশাল ও যুগ্ম আহ্বায়ক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি; ছারোয়ার হোসেন মিয়া, সদস্য, উত্তর জেলা বিএনপি বরিশাল; সামসুল হক খোকন, যুগ্ম আহ্বায়ক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি; ফারহানা আক্তার, সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি; মাস্টার দিনেশ হালদার, সদস্য, নির্বাচন পরিচালনা কমিটি; এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের পাঁচজন সিনিয়র নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে অংশ নিতে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত হন। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে এ সময় উপস্থিত হিন্দু ও খ্রিস্টান ধর্মালম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনায় অংশ নেন, যা অনুষ্ঠানে এক অনন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
এ ধরনের শান্তিপূর্ণ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আয়োজিত কর্মসূচি আগামী দিনে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status