ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সংসদে ফেরার প্রস্তুতি: খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন ওয়াদুদ ভূইয়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 18 December, 2025, 11:44 AM

সংসদে ফেরার প্রস্তুতি: খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন ওয়াদুদ ভূইয়া

সংসদে ফেরার প্রস্তুতি: খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতা। তিনি ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। একই বছর অনুষ্ঠিত খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে রেকর্ড এক লক্ষাধিক ভোট পেয়ে তিনি সদস্য নির্বাচিত হন। তবে তৎকালীন চেয়ারম্যান সমীরণ দেওয়ানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে ৬ষ্ঠ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

এছাড়াও ওয়াদুদ ভূইয়া ২০০২ সালে সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status