|
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তিনি উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার নজির আহমেদের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কোটবাজার স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি (অটোরিকশা) সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া শাহপুরী হাইওয়ে থানা ইনচার্জ সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সড়ক দুর্ঘটনার পর খবর পেয়ে টহলটিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
