ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ইসি’র নির্দেশ মানতে নিজেই ব্যানার সরালেন জামায়াত প্রার্থী ডাঃ রেজাউল করিম
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:31 AM

ইসি’র নির্দেশ মানতে নিজেই ব্যানার সরালেন জামায়াত প্রার্থী ডাঃ রেজাউল করিম

ইসি’র নির্দেশ মানতে নিজেই ব্যানার সরালেন জামায়াত প্রার্থী ডাঃ রেজাউল করিম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজেই নিজের ব্যানার অপসারণ শুরু করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম।  একই সঙ্গে উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যাক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় নিজের নির্বাচনী ব্যানার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলেন তিনি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

ডাঃ রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাইলে নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। তাই আমি নিজেই আমার ব্যানার সরানোর কাজ শুরু করেছি।”

তিনি রাঙ্গুনিয়ার সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যানার–পোস্টার অপসারণের আহ্বান জানিয়ে বলেন, “নির্দেশনা মেনে চললে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ হবে।”

এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রার্থীর এ সচেতনতা ও নিয়মমানার প্রবণতা রাঙ্গুনিয়ায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

ছবির ক্যাপশনঃ নির্বাচন কমিশনের নির্দেশ মানতে নিজের হাতে ব্যানার সরাচ্ছেন ডাঃ এটিএম রেজাউল করিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status