ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ২৮ ফাল্গুন ১৪৩২
নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 7 December, 2025, 2:35 PM

নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম এর সাথে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি তিনি ঢাকার সূত্রাপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরদিনই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করায় সাংবাদিকরা এটিকে তার পেশাগত আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

রবিবার সকালে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজামাল শাওন, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লবসহ অন্যান্য সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ফুলবাড়ী থানার সেবা কার্যক্রম আরও গতিশীল,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।

সাক্ষাৎকালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ উপস্থাপনের মাধ্যমে তারা সমাজ ও প্রশাসনের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা পেলে ফুলবাড়ীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status