ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
দুই বছর পরে হবে বাংলাদেশের স্থগিত হওয়া ভারত সিরিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 November, 2025, 6:23 PM

দুই বছর পরে হবে বাংলাদেশের স্থগিত হওয়া ভারত সিরিজ

দুই বছর পরে হবে বাংলাদেশের স্থগিত হওয়া ভারত সিরিজ

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হয়ে গিয়েছে। 

বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে ইমেইল করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। তবে স্পষ্ট করে তারা জানিয়েছে, সিরিজটি মাঠে গড়াবে ফাঁকা সময়ে। প্রশ্ন কবে হবে স্থগিত হওয়া সিরিজটি, বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে, ২০২৮ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি! 

আগামী বছর তথা ২০২৬ সালে বাংলাদেশ দলের টাইট সিডিউল রয়েছে এবং ২০২৭ সালে ভারতও মাঠে ব্যস্ত সময় কাটাবে। এফটিপিতে ২০২৮ সালের শুরুতে ফাঁকা সময় রয়েছে বাংলাদেশ দলের। সে বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতীয় দলের খেলা না থাকায় সেই সময় হতে পারে এই সিরিজটি। আইসিসি অবশ্য এফটিপি সময় ২০২৯ পর্যন্ত রাখছে সিরিজটি আয়োজনের। 

গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় নারী দল। এর আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় নারীরা। 

এদিকে ভারতীয় গণমাধ্যমকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন কর্মকর্তা জানিয়েছেন, সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের অনুমোদন না মেলায় বিকল্প আরেকটি সিরিজ আয়োজন করতে চায় ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status