ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ধানমণ্ডি ৩২-এ আটক কিশোর সমন্ধে যা বললেন তার বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 November, 2025, 7:33 PM

ধানমণ্ডি ৩২-এ আটক কিশোর সমন্ধে যা বললেন তার বাবা

ধানমণ্ডি ৩২-এ আটক কিশোর সমন্ধে যা বললেন তার বাবা

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের পর ছাড়া পাওয়া কিশোর নিজন ‘ধানমণ্ডি ৩২ এর ইট সংগ্রহে গিয়েছিল’ বলে জানিয়েছেন তার পিতা জনি খান।

বৃহস্পতিবার কালের কণ্ঠকে তিনি জানান, তার ছেলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বইয়ের প্রতি আগ্রহী। সে কারণেই হয়তো ধানমণ্ডি ৩২ এ গিয়েছিল। তবে, আজ কিভাবে সে সেখানে পৌছাল সেটা তিনি জানেন না।

তাকে জিজ্ঞাসা করে হয়তো বিস্তারিত জানাতে পারব। জনি খান বলেন, সে সকালে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সকাল ১০ টার দিকে ধানমণ্ডি থানা থেকে ফোন করে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। কেন সে সেখানে ইট সংগ্রহ করতে গিয়েছিল সেটা তাকে জিজ্ঞেস করতে পারিনি।

তবে ছোটবেলা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি তার আগ্রহ রয়েছে। তিনি বলেন, সে বিভিন্ন জায়গায় গিয়ে পাথর ও বই সংগ্রহ করে। সে বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে খুবই আগ্রহী। কিন্তু আজ তাকে কেন সেখানে যেতে হল সেটা জানি না।

সে নবম শ্রেণির ছাত্র। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে থানায় না নিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। জনি খান আরো বলেন, পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং তার ওপর নজর রাখতে বলেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status