ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের বিরুদ্ধে পটুয়াখালীতে আইনজীবীদের মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 2:06 PM

সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের বিরুদ্ধে পটুয়াখালীতে আইনজীবীদের মামলা

সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের বিরুদ্ধে পটুয়াখালীতে আইনজীবীদের মামলা

বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সারাদেশের আইনজীবী সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যা আদালত আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন বলেন,
“গত ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা দেশের সমগ্র আইনজীবী সমাজের মর্যাদায় আঘাত হেনেছে। আইন পেশা একটি সম্মানজনক পেশা, এই পেশার প্রতি এমন কটূ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও জানান, বাংলাদেশ বার কাউন্সিল ইতোমধ্যে বিষয়টি নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের সকল জেলা আইনজীবী সমিতি অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে।

এই ধারাবাহিকতায় পটুয়াখালীতে অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং: সি আর ২১৯৪/২৫)। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী বলেন, “মেজবাউদ্দিন ফরহাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আইনজীবী সমাজ গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, বিচারব্যবস্থা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।”

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, “যদিও মেজবাউদ্দিন ফরহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, তিনি বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তার এই ক্ষমা প্রার্থনা উদ্দেশ্যমূলক এবং দুষ্টু বুদ্ধির বহিঃপ্রকাশ।”

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতে কেউ যেন আইনজীবী সমাজ বা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়, সে লক্ষ্যে আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”

আইনজীবী সমাজের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট মহল অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status