|
ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা ১৮ রোহিঙ্গা আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা ১৮ রোহিঙ্গা আটক র্যাব সূত্র জানায়, সম্প্রতি রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নিয়ে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে কক্সবাজারসহ আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে র্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি সফল অভিযানও পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পে একটি দল উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারী পাঁচটি পরিবারের মোট ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, “রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের কারণে বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে মিশে যাচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা ঝুঁকিতে পড়ছে। র্যাব এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস ও অবস্থান রোধে নিয়মিত অভিযান চলবে এবং যারা রোহিঙ্গাদের অবৈধ বাসা ভাড়া দিচ্ছে সে সমস্ত বাড়িওয়ালাদেরও আইনের আওতায় আনা হবে।” আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
