|
ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বাপ্পি: নেতা নয় সেবক হতে এসেছি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বাপ্পি: নেতা নয় সেবক হতে এসেছি রবিবার (৯ নভেম্বর) সকালে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের বাসভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়রা পাইকগাছা খুলনা ৬ আসনের মনোনিত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনপ্রিয় দল জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাদের সেবক হয়ে থাকতে চায়। তিনি আরো বলেন, দীর্ঘ ৩৫ বছর রাজনৈতিক জীবনে আপনাদের সেবা করার যে সুযোগ বিএনপি আমাকে যে সুযোগ দিয়েছেন ও জনগণ যদি ভোটে নির্বাচিত করে তাহলে কয়রা পাইকগাছাকে রোল মডেল তৈরি করবো। অবহেলিত এই জনপদের মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবো। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবো। কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে দেশের আইন ব্যবস্থা নেবে। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস) সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কে, এম আশরাফুল আলম নান্নু, পাইকগাছা আইনজীবী সমিতি সভাপতি এ্যাডঃ জি.এম আব্দুস সাত্তার, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সেলিম রেজা লাকী, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা,এড সাইফ সুমন প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
