|
তাড়াশে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্যকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্যকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ তবে প্রতিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম গ্রামে। অভিযোগ থেকে জানা যায়, তালম কাশিয়াপাড়া গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মো: তারিকুর রহমান একই গ্রামের বাসিন্দা তার শশুর শাশুড়ী অসুস্থ হওয়ায়, তারা ডাক্তার দেখাতে গেলে সে ও তার স্ত্রী কে ওই বাড়িতে অবস্থান করেন। গত ৭ নভেম্বর সকাল ৭ টার দিকে প্রতিবেশী মৃত: আব্দুল করিম ফকিরের ছেলে নূর ফকির (৪০), সাইদুর রহমান ফকির (৩৮), জাহিদুল ইসলাম ফকির (৩৫) ও আয়নাল ফকির (৩২) ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে অতর্কিত আতিকুর রহমান কে হত্যার চেষ্টা করে। এ সময় সে কৌশলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এতে নিরাপত্তাহীনতায় আইনী প্রতিকার চেয়ে সাবেক সেনা সদস্য আতিকুর রহমান তাড়াশ থানায় অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে প্রতিপক্ষ নূর ফকির বলেন, জমিজমা নিয়ে বিরোধকে সে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন। তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
