ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
সুপার টাইফুনে পরিণত হয়েছে ফুং-ওং, এক লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপিন্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 November, 2025, 1:32 PM

সুপার টাইফুনে পরিণত হয়েছে ফুং-ওং, এক লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপিন্স

সুপার টাইফুনে পরিণত হয়েছে ফুং-ওং, এক লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপিন্স

ফিলিপিন্সের দিকে ধেয়ে যেতে থাকা ফুং-ওং সুপার টাইফুনে পরিণত হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে এর গতিপথ বরাবর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার রাতে প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ওই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি, ধ্বংসাত্মক ঝড় ও জলোচ্ছ্বাস বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ফিলিপিন্সের বিশাল অংশজুড়ে ঝড়ের সতর্কতা সঙ্কেত বাড়ানো হয়েছে। কাতানডুয়ানেস এবং কামারিনেস নর্তে ও কামারিনেস সুরের উপকূলীয় অঞ্চলসহ লুজনের দক্ষিণপূর্বাঞ্চলে সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলার মেট্রো ও আশপাশের এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে।

স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিতি পাওয়া সুপার টাইফুন ফুং-ওং ঘণ্টায় একটানা ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বইছে, যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। রোববার স্থানীয় সময় রাতে টাইফুনটি লুজনের মধ্যাঞ্চলীয় প্রদেশ অরোরার উপকূল দিয়ে স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সুপার টাইফুনে পরিণত হয়েছে ফুং-ওং, এক লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপিন্স

সুপার টাইফুনে পরিণত হয়েছে ফুং-ওং, এক লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপিন্স

সুপার টাইফুন ফুং-ওং এর প্রভাবে ইতোমধ্যে পূর্ব ভিসায়াসের কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ফিলিপিন্সের কোস্ট গার্ডের শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে, কামারিনেস সুরের বাসিন্দারা ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে লম্বা, সরু যাত্রীবাহী নৌকায় করে এলাকা ছাড়ছেন, পরে তারা অপেক্ষমাণ ট্রাকে গিয়ে উঠছেন।

ফিলিপিন্সের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ফুং-ওং আসার মাত্র কয়েকদিন আগে ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে ২০৪ জন নিহত হয়েছেন। কালমায়েগি ভিয়েতনামে গিয়ে হাজির হওয়ার আগে ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞের একটি পথ রেখে যায়। এরপর কালমায়েগি ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলো লণ্ডভণ্ড করে দিয়ে আরও পাঁচজনের প্রাণ কেড়ে নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status