|
মেসির জোড়া গোল-অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার সেমিফাইনালে মায়ামি
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির জোড়া গোল-অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার সেমিফাইনালে মায়ামি তিন ম্যাচের এই সিরিজে প্রথমটি জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিল। ফলে আজকের ম্যাচ ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত নাশভিলকে বিদায় করে মায়ামি এখন মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির। চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি। ৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনিই। ২–০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোলের পর দুই মিনিট পর মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠান জালে। এটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট—বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড। ব্যক্তিগত মাইলফলক স্পর্শের রাতে মেসির সবচেয়ে বড় তৃপ্তি নিশ্চয়ই দলের এই সাফল্য। গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যেখানে ফাইনাল স্বপ্ন বাস্তবায়নের লড়াই শুরু হবে ২২ বা ২৩ নভেম্বর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
