|
সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক
রফিক মাহমুদ
|
![]() সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক শনিবার (৮ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা থেকে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ–পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ মিটার থাই জালসহ ১৯ জন জেলে আটক করা হয়। জব্দ করা বোট, জাল ও আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন—“মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্রসীমায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
