|
পাইকগাছায় নদীতে ভেঙ্গে পড়া ব্রীজ বাঁশ দিয়ে চলাচলের উপযোগী করলেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় নদীতে ভেঙ্গে পড়া ব্রীজ বাঁশ দিয়ে চলাচলের উপযোগী করলেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ কিন্তু দুই দিন পার হলেও কোন উদ্যোগ না নেওয়ায় লতা ইউপির বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁশ দিয়ে চলাচলের উপযোগী করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম গাজী জানান,সকালে কাজ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একজন দেখতে আসেন। তিনি আস্ত করেছেন দ্রুত সমাধান করা হবে। উল্লেখ্য উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর প্রায় ২৫ বছর আগে, ২০০০ সালে তৎকালীন সরকার এ ব্রীজটি নির্মাণ করে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রীজটির কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ব্রীজটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কোনো দপ্তর তা সংস্কারের উদ্যোগ নেয়নি। অবশেষে বুধবার গভীর রাতে হঠাৎ করেই এটি ধসে নদীতে পড়ে যায়। উপস্থিত এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ঝুঁকি পুর্ন রাস্তা ও ব্রীজ নিয়ে অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা নেয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
