|
ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ হয়? সুখের এই অভ্যাস কত অসুখের কারণ হতে পারে জানেন?
নতুন সময় ডেস্ক
|
![]() ঘাড় ঘোরালেই কটকট আওয়াজ হয়? সুখের এই অভ্যাস কত অসুখের কারণ হতে পারে জানেন? কিন্তু চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস পরবর্তীকালে শিরা-উপশিরার মারাত্মক রোগ ডেকে আনতে পারে। অস্থিসন্ধি সমস্যাও হতে পারে। শুধু তাই নয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। ঘাড় মটকানোর সময়ে ঠিক কী হয়? ঘাড়় ঘোরালে কিংবা স্ট্রেচ করলে কটকট করে যে শব্দ কানে আসে, তা হাড়ের নয়। বরং সাইনোভিয়াল জয়েন্ট থেকেই এমন আওয়াজের উৎপত্তি। দু'টি হাড়ের মধ্যবর্তী অংশকে বলা হয় সাইনোভিয়াল ক্যাভিটি। যা জেলির মতো থকথকে ফ্লুইড দিয়ে ভর্তি করা থাকে। তাই মানুষ খুব মসৃণ ভাবে ঘাড় নাড়াতে বা ঘোরাতে পারেন। যখনই এই সাইনোভিয়াল জয়েন্টের উপর অতিরিক্ত চাপ বা স্ট্রেচ পড়ে, তখনই ফ্লুইডের ভিতর থাকা গ্যাস-পূর্ণ বুদবুদ ফেটে যায়। সেখান থেকেই এমন আওয়াজ সৃষ্টি হয়। এ ছাড়া লিগামেন্টের সমস্যা হলেও এই ধরনের আওয়াজ হতে পারে। তবে মাঝেমধ্যে এই ঘাড় মটকালে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে অনেকের মনেই ঘাড় মটকানো নিয়ে ভ্রান্ত নানা রকমের ধারণা আছে। তার মধ্যে একটি হলো আর্থ্রাইটিস। অনেকেই বলেন, এই ভাবে ক্রমাগত ঘাড় থেকে কটকট করে আওয়াজ করলে অদূর ভবিষ্যতে নাকি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে সাম্প্রতিক গবেষণায় কিন্তু তেমন কোনও প্রমাণ মেলেনি। কারণ, হাড়ের ক্ষয় বা বার্ধক্যজনিত রোগ বেশির ভাগ ক্ষেত্রেই জিনগত। তাই এর সঙ্গে অস্টিয়োআর্থ্রাইটিস বা অস্টিয়োপোরোসিসের কোনও সম্পর্ক নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
