|
আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে মিলল আরও এক নতুন তথ্য
নতুন সময় ডেস্ক
|
![]() আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে মিলল আরও এক নতুন তথ্য এর আগে ম্যাচটি নির্ধারিত ছিল ২৮ মার্চ। ফিফা জানিয়েছে, এক দিন এগিয়ে আনার মূল উদ্দেশ্য হলো ম্যাচটির মর্যাদা আরও বাড়ানো এবং পুরো আয়োজনকে একটি বড় ফাইনালের আবহ দেওয়া। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল। তবে স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে, তাহলে তাদের অংশগ্রহণ বাতিল হবে। এমন পরিস্থিতি তখনই ঘটবে, যদি লা রোহারা জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায়। স্পেন ফুটবল ফেডারেশন ইতোমধ্যে মার্চ উইন্ডোতে দ্বিতীয় একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তারা দোহা বা আশপাশের কোনো দেশে ম্যাচটি আয়োজন করতে চায়, যাতে সফরটি আরও কার্যকর হয়। এই ম্যাচ নিয়ে মিলেছে আরও এক নতুন তথ্য। ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাসের তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাক। ডিসেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাতারের নাম আছে স্পেনের বিবেচনায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
