|
৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল
নতুন সময় ডেস্ক
|
![]() ৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল সম্প্রতি এক সাক্ষাৎকারে টলি কুইন কোয়েল মল্লিক এই প্রসঙ্গে কথা বলেছেন। কোয়েল বর্তমানে এক ছেলে ও এক মেয়ের মা। দুই সন্তানকে সামলেও চলতি বছর তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। সন্তানের প্রতি দায়িত্ব এবং একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি দীপিকার দাবিকে কীভাবে দেখছেন, তা নিয়েই মুখ খোলেন কোয়েল। কোয়েল বলেন, ‘আমার মনে হয় দীপিকার সন্তান যখন হয়, নতুন মা হিসেবে ৮ ঘণ্টা তিনি কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি। এখানে অন্যায় চাওয়া কিছু নেই।’ তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েলের মতে, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘণ্টার একটা খরচ থাকে। এই ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে। কোয়েলের দাবি, ‘এক এক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
