ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 10:24 AM

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

বলিউডের গণ্ডি পেরিয়ে অবশেষে দক্ষিণী সিনেমায় অভিষেক হলো অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তার প্রথম তেলুগু ছবি 'জাটধারা'-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ক্যারিয়ারের এক নতুন পথে হেঁটে সোনাক্ষী জানিয়েছেন, তার এই প্রথম অভিজ্ঞতা ভীষণই আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল।

জানা গেছে, 'জাটধারা' ছবিতে 'ধনপিশাচিনী' নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান।

সোনাক্ষী বলেন, ‘আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।’

এই চরিত্র নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা আকাশছোঁয়া। তার কথায়, ‘আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।’ 

স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁক নিয়ে খুশি জাহির ইকবালও। সোনাক্ষীর স্বামী জাহির বলেন, ‘অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status