|
সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক মানবজমিনের আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তর পত্রিকার রবিউল হোসেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাজহারুল ইসলাম,দৈনিক আমাদের সময়ের পত্রিকার মিজান রহমান, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম,দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক তৌরব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত,রাশেদুল হাসান রাসেল, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
