ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ বিমানবাহিনী ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পথে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 October, 2025, 5:14 PM

বাংলাদেশ বিমানবাহিনী ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পথে

বাংলাদেশ বিমানবাহিনী ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পথে

বাংলাদেশ বিমানবাহিনী ও তুরস্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের পথে রয়েছে, যা দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এবং প্রতিরক্ষা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীর তথ্য অনুযায়ী, আসন্ন এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনীর জন্য আধুনিক যুদ্ধোপযোগী সরঞ্জাম ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে তুরস্ক।

সূত্রমতে, বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে Baykar Defence কর্তৃক ব্যবহৃত উন্নতমানের UAV (Unmanned Aerial Vehicle) প্রযুক্তি বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে বাংলাদেশেই স্থানীয়ভাবে উৎপাদিত হবে। বিমানবাহিনী প্রধানের সাম্প্রতিক তুরস্ক সফরে এই বিষয়ে Baykar-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে, বাংলাদেশ বিমানবাহিনীর মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক শক্তিশালী করতে Hisar-O+ (Medium Range) ও SIPER (Medium-to-Long Range) এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের চুক্তি চূড়ান্ত হয়েছে। বিমানবাহিনী প্রধান তাঁর সফরকালে উক্ত সিস্টেমগুলোর টেস্ট ও অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন।
এছাড়াও, নিকট ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন গঠনের লক্ষ্যে তুরস্কের TAI T-129 ATAK হেলিকপ্টারও বিবেচনাধীন রয়েছে, যা বিমানবাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমানবাহিনী দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার নতুন মানদণ্ড স্থাপন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status