|
এনায়েতপুরে বিশিষ্ট মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে বিশিষ্ট মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা আমিনুল ইসলাম খান আলীম। সভায় সভাপতিত্ব করেন হাজী মোঃ জুলফিকার আলী, বিশিষ্ট সমাজসেবক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ লিয়াকত হোসেন, সমাজসেবক। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম জুয়েল। এছাড়া বক্তব্য রাখেন ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবু তালেব এবং একই ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকিব হোসেন। এসময় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অন্যায় ও দুর্নীতির সাথে যুক্ত হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক কাঠামো ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে ধানের শীষের কোনো বিকল্প নেই। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। এসময় বক্তারা সভায় উপস্থিত এলাকার মুরুব্বিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। এবং বক্তারা বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও গণতান্ত্রিক চর্চাকে ত্বরান্বিত করতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করা অপরিহার্য। মতবিনিময় সভা শেষে বক্তারা মুরুব্বিদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
