|
গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকানসহ ২০০ পাখি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকানসহ ২০০ পাখি বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। আগুন লাগা'র সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। বাজারের ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি পাখির দোকানও ছিল। ![]() গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকানসহ ২০০ পাখি গাজীপুর ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মোঃ মামুন বলেন, সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ![]() গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকানসহ ২০০ পাখি কাপাসিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) শফিক মিয়া বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
