|
শারদীয় দুর্গাপূজায় সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() শারদীয় দুর্গাপূজায় সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬ সাতক্ষীরায় পূজামণ্ডপ ও মন্দির ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব জানিয়েছে, শুধুমাত্র শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সমান গুরুত্বে নিরাপত্তা নিশ্চিত করতে টহল দল, কুইক রেসপন্স টিম ও বোম্ব ডিসপোজাল টিম মাঠে কাজ করছে। পাশাপাশি রয়েছে ড্রোন মনিটরিং ব্যবস্থা। শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনে গিয়ে র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন—শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সাদা পোশাকে র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র্যাব সবসময় প্রস্তুত থাকবে। এ সময় তিনি স্থানীয়দেরও সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
