|
রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জমি দখল বিরোধের জেরে সর্বনাশা হামলা
নতুন সময় প্রতিনিধি
|
![]() রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জমি দখল বিরোধের জেরে সর্বনাশা হামলা মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবগা গ্রামের আজগরআলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ভোক্তবোগী পরিবার জানান,আমাদের বাড়ির আবুল হোসেনের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘ দিন ঝামেলা চলছে।তারা আমাদের জমি দখল করেছে। কাটা তারের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করেছে। গত রবিবার তাদের সাথ আমাদের মারামারি হয় এতে আমার বাবা সহ আমরা আহত হয়। আমর বাবা হাসপাতালে ভর্তি আছে ।রুহুল আমিন গংরা আমাদের নামে থানায় মামলা করে যার কারনে আমরা বাড়িতে ছিলাম না আমার মা হাসপাতালে ছিলো বাবার কাছে এই সুযোগে আমাদের ঘরে ডাকাতি করে আমাদের আলমারী ভেঙ্গে ১০বরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ মালামল নিয়ে যায়। এবং আমার ভাই সুমনের পাসপোর্ট সহ জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ডাকাতের বিষয়ে খুশিদা বেগম গণমাধ্যম কর্মীদেরকে কেঁদে কেঁদে বলেন আমার সব শেষ সব ডাকাতরা নিয়ে গেছে অর হোলার পাসপোর্ট জমির দলিল সব ডাকাতরা নিয়ে গেছে।অর সব শেষ হয়ে গেছে আমি আম্মেগ কাছে বিচার চাই । এই বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিজামুদ্দিন ভূইয়া বলেন এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
