|
আলফাডাঙ্গায় ইউপি মেম্বার ইব্রাহিম মোল্যার সেবা ও উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্ট এলাকাবাসী
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় ইউপি মেম্বার ইব্রাহিম মোল্যার সেবা ও উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্ট এলাকাবাসী পাড়াগ্রামের এক ভ্যানচালক বলেন, মেম্বার ইব্রাহিম সবসময় গরীব-অসহায়দের পাশে থাকেন। আমি ভাতা কার্ডের বিষয়ে তার কাছে গিয়েছিলাম, তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, তিনি কোনো শিশু কার্ড বা ভাতা কার্ডে কখনো অর্থ নেননি। বরং প্রকৃত প্রাপ্যরা যেন সুবিধা পান সে বিষয়ে তিনি সবসময় সচেষ্ট। শারমিন আক্তার বলেন, উন্নয়ন কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব জায়গায় তিনি সক্রিয়। ইকবাল জানান, গ্রামীণ অবকাঠামো, সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা—সবক্ষেত্রেই তার অবদান রয়েছে। এছাড়া মনিরা বেগম ও চম্পা বেগম বলেন, নারীদের পাশে থেকেও তিনি সহযোগিতা করে যাচ্ছেন। এতে অনেক পরিবার উপকৃত হয়েছে। ইউপি মেম্বার ইব্রাহিম মোল্যা বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করছি। সরকার প্রদত্ত সব ধরনের সুবিধা প্রকৃত প্রাপ্যদের কাছে পৌঁছে দেওয়া আমার মূল লক্ষ্য। শিশু কার্ড কিংবা ভাতা কার্ডে আমি কখনো কোনো অর্থ নেইনি এবং নেব না। স্থানীয়দের আশা, সততা ও নিষ্ঠা বজায় রেখে ভবিষ্যতেও তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
