|
এশিয়া কাপ
ভারতের ঝুলিতে ৩ কোটি ৬৪ লাখ টাকা, বাংলাদেশ পাবে কত?
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের ঝুলিতে ৩ কোটি ৬৪ লাখ টাকা, বাংলাদেশ পাবে কত? প্রাইজমানির বিষয়ে এখনও অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ ভারত চ্যাম্পিয়ন হিসেবে ৩ কোটি ৬৪ লাখ টাকা পেয়েছে। আর ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের ঝুলিতে যাচ্ছে ১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা। আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে। সবশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরের চ্যাম্পিয়নরা ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
