|
কোমরব্যথার সমাধানে যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি
নতুন সময় ডেস্ক
|
![]() কোমরব্যথার সমাধানে যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২০ সালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৬১৯ মিলিয়ন মানুষ লোয়ার ব্যাক পেইনে ভুগছেন। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৪৩ মিলিয়নে। বয়স বৃদ্ধি ও জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ ঝুঁকি আরও বাড়বে। কোমরব্যথার সমাধানে যেসব ভুল এড়িয়ে চলতে হবে পা গুটিয়ে বা কুঁজো হয়ে বসা পা গুটিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসলে মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁক নেয়। এতে ডিস্ক হেরনিয়েশনের ঝুঁকি বেড়ে যায় এবং ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। মোটরবাইক বা স্কুটার চালানো মোটরবাইক চালানোর সময় মেরুদণ্ডে বাড়তি চাপ সৃষ্টি হয়। এতে ধাক্কা শোষণকারী ডিস্কগুলো পেছনের দিকে ঠেলে যায়, ফলে ডিস্ক স্লিপ বা হেরনিয়েশনের ঝুঁকি তৈরি হয়। সামনে ঝুঁকে ভার তোলা বারবার সামনে ঝুঁকে ভারী বস্তু তোলার কারণে কোমরের ডিস্কে চাপ পড়ে। এর ফলে কোমরের নিচের অংশে তীব্র ব্যথা হতে পারে। তাই এভাবে কাজ না করাই ভালো। চিকিৎসক বলেন, সুস্থ থাকতে জীবনযাত্রার প্রতি নজর দেওয়া জরুরি। অতিরিক্ত কাজ, ভুলভাবে বসা এবং অস্বাস্থ্যকর অভ্যাস মেরুদণ্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা কোমরব্যথার কারণ হতে পারে। তার মতে, নিয়মিত হালকা ব্যায়াম ও সঠিক ভঙ্গিতে কাজ করলেই এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
