|
হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে কোরআনে হাফেজের মৃত্যু
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হাটহাজারীতে বিদ্যুতায়িত হয়ে কোরআনে হাফেজের মৃত্যু রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে। জানা গেছে, ঘটনারদিন সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকার মির্জা বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাটহাজারী পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু বলেন, সোমবার বেলা ১১টায় নিহতের গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
