|
সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
|
![]() সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হওয়ায় হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বিভাগ ও জেলা আয়োজিত এ কর্মসূচির আওতায় বোয়ালী ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করেন, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে অন্যতম ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন খান। ওই সময় আরো উপস্থিত ছিলেন, ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদের সচিব, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার, গ্রাম পুলিশ সহ এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। আফজাল হোসেন খান জানান, আমাদের এলাকায় বসবাসরত অসহায় ও দরিদ্র ব্যক্তিদের নামে ২১০টি কার্ড এসেছে, এবং সেই কার্ডগুলো এক এক করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের নামে প্রতিমাসে প্রতিজন প্রতি ৩০ কেজি করে চাউল অনুদান হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের এই কার্যক্রম দীর্ঘ সময় ধরে চালু রয়েছে এবং আমরা সব সময় চেষ্টা করি, এই কার্যক্রমটি যেনো ঠিকঠাক রেখে আমরা তাদেরকে পরিপূর্ণভাবে সেবা দিতে পারি। তারই পরিপ্রেক্ষিতে চাউল বিতরণ কর্মসূচির আগে তাদের সবাইকে একসাথে করে আমার অফিস কক্ষে বসিয়ে সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে শৃঙ্খলা বদ্ধ করার চেষ্টা করি। তারপর সরেজমিনে নিজে উপস্থিত থেকে চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শন করে থাকি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
