ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
২০২৪-২০৩৪ বাস্তবায়নে বিসিক-ডিআইইউ যৌথ কমিটির সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 September, 2025, 4:42 PM

২০২৪-২০৩৪ বাস্তবায়নে বিসিক-ডিআইইউ যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

২০২৪-২০৩৪ বাস্তবায়নে বিসিক-ডিআইইউ যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারক (২০২৪-২০৩৪) বাস্তবায়নের লক্ষ্যে একটি যৌথ কমিটির সভা বৃহস্প্রতিবার ১৮ সেপ্টেম্বর ডিআইইউ-এর বিওটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক থেকে উপস্থিত ছিলেন মোঃ সহিদুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), খন্দকার মুঃ মুশফিকুর রহমান, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায়  ডিআইইউ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রাার ড. মোহাম্মদ নাদির বিন আলী, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন, গবেষণা সহযোগিতা, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স, উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা, শিল্প প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ সৃষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া বিষয়গুলি হলঃ শিক্ষার্থীদেরকে সঠিক দক্ষতায় প্রশিক্ষিত করে সঠিক জায়গায় প্লেসমেন্ট নিশ্চিত করা, যাতে করে তারা উপযুক্ত সেক্টরে ক্যারিয়ার গড়তে সক্ষম হয় এবং শিল্পগুলো যেনো তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য প্রার্থী পায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, বিসিক ও ডিআইইউ-এর এই সহযোগিতা শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন রচনা করবে, যা নতুন উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ক্যাপশনঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারক (২০২৪-২০৩৪) বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত যৌথ কমিটির সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status