|
রাঙ্গুনিয়ায় সেলসম্যানের লাশ পড়েছিল ধানক্ষেতে
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() রাঙ্গুনিয়ায় সেলসম্যানের লাশ পড়েছিল ধানক্ষেতে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা যায়, নিহত নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ সময়েও বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না। পরে রাত আড়াইটার দিকে পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। এদিকে নয়নের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের সাথে কথা বলে জেনেছি নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। সম্ভবত এই কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আরও খোঁজ খবর নিচ্ছেন বলে জানান ওসি রাঙ্গুনিয়া। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
