ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আত্মহত্যা না হত্যা? ২৯ বছরেও রহস্যে ঢাকা সালমান শাহর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 6:43 PM
সর্বশেষ আপডেট: Saturday, 6 September, 2025, 8:26 PM

আত্মহত্যা না হত্যা? ২৯ বছরেও রহস্যে ঢাকা সালমান শাহর মৃত্যু

আত্মহত্যা না হত্যা? ২৯ বছরেও রহস্যে ঢাকা সালমান শাহর মৃত্যু

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এটি আত্মহত্যা বলা হলেও, পরিবার শুরু থেকেই দাবি করে- এটি পরিকল্পিত হত্যা।

গত ২৯ বছরে মামলাটি নিয়ে তদন্ত করেছে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত সংস্থা ও সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রতিটি তদন্তেই আত্মহত্যার কথা বলা হয়েছে, যা বারবার প্রত্যাখ্যান করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

পিবিআই ২০২০ সালে আত্মহত্যার পক্ষে পাঁচটি সম্ভাব্য কারণ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। ২০২১ সালে আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দেন। এরপর পরিবার রিভিশন আবেদন করে, যার শুনানি নির্ধারিত রয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫।

সালমান শাহর মা বলেন, ২৯ বছরেও সন্তান হত্যার বিচার পেলাম না। মৃত্যুর আগে শুধু চাই সত্য উদঘাটিত হোক, অপরাধীদের শাস্তি হোক।

ভক্তরাও একই দাবি জানিয়ে বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছিল, আত্মহত্যা নয়- সঠিক তদন্ত ও বিচার চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status