|
নাটোরে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও কবর জিয়ারত করলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
মোঃ রাসেল নাটোর
|
![]() নাটোরে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও কবর জিয়ারত করলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে নাটোর সফরে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। তাঁর আগমন উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভ্যর্থনা জানানো হয় এবং জেলা পুলিশের সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ শনিবার সকালে নাটোর শহরের জুলাই শহীদদের কবরস্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক জনাব আসমা শাহীন এবং নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। ![]() নাটোরে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও কবর জিয়ারত করলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জুলাই গণঅভ্যুত্থান নাটোরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতে আন্দোলনের গৌরবময় স্মৃতি বহন করে। আজকের এই আয়োজন সেই আত্মত্যাগের স্মৃতি নতুন করে তুলে ধরেছে নাটোরবাসীর সামনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
