|
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট পাকিস্তানের, জানা গেল কারণ
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট পাকিস্তানের, জানা গেল কারণ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। ভারতের গুয়াহাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। সে অনুষ্ঠানে অংশ নেবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি বছরের মে মাসে দুই দেশ চারদিনের এক যুদ্ধও করেছে। রাজনৈতিক টানাপড়েনের আঁচ ক্রীড়া-সংস্কৃতিসহ সবক্ষেত্রেই পড়েছে। প্রসঙ্গত, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯ অক্টোবর সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে যদি পাকিস্তান সে পর্যন্ত পৌঁছায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
