ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম রোমানিয়া, খুলনা
প্রকাশ: Saturday, 6 September, 2025, 5:26 PM

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম নূর। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন ও এস এম নূর হাসান জনি প্রমুখ।  
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য, আলমগীর  হান্নান, মোহাম্মদ মিলন, এস এম আমিনুল ইসলাম, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ মাহফুজুল আলম (সুমন), মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মোঃ হাসানুর রহমান তানজির, ইমাম হোসেন সুমন, মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক জি এম রাসেল, মো. নুরুল আমিন (নূর), ফটো সাংবাদিক শেখ মো. সেলিম, এম রোমানিয়া, খুলনা  বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী শায়লা রহমান, অর্পিতা ও সুমাইয়া হুদা রাত্রিসহ অন্যান্য সাংবাদিবৃন্দ।  

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে শনিবার খুলনা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা ও দোয়া মাহিফল অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন ক্লাবের আহবায়ক এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status