ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আইন অনুযায়ী উন্নয়ন করতে চায় নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:25 PM

আইন অনুযায়ী উন্নয়ন করতে চায় নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক

আইন অনুযায়ী উন্নয়ন করতে চায় নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক

আমি আইননুযায়ী এ জেলার উন্নয়নে কাজ করবো, আইনের ব্যত্যয় ঘটবে না। দারিদ্র পীড়িত কুড়িগ্রামের উন্নয়নে সবাই মিলে কাজ করবো এমন মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। 

৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহত জুলাই যোদ্ধা ও নিহত শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি । এজন্য তিনি জুলাই যোদ্ধাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
 
মতবিনিময় সভায় তিনি আরও বলেন,’আমি প্রতি বুধবারে গণশুনানিতে মানুষের কথা শুনবো,পাশাপাশি সপ্তাহের যেকোন দিন অফিস চলাকালীন সময়ে যে কোন সাধারণ মানুষ তার সমস্যার কথা বলবে, আমি শুনবো এবং সেটি সমাধানের চেষ্টা করবো। এছাড়াও আজকের মতবিনিময় সভায় আমি ৪৫ টি বিষয় নোট ডাউন করেছি, যা জুলাই যোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট দ্রুত সমাধানের উদ্যোগ নেবো।’
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতৃবৃন্দ , প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status