|
প্রবাসীর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() প্রবাসীর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)। এ বিষয়ে নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, প্রায় আড়াই বছর আগে আমার ভাগ্নে তুহিন পাম বাগানে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যায়। সেখানে তার সাথে শামীমও কাজ করতো। রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন থাকার পরেও তুহিন-শামীম ওভারটাইমে কাজে গিয়েছিল বাগানে। পরে কাজ শেষে সেখান থেকে একটি পিকআপে করে অন্য আরো ৩ জন শ্রমিকের সাথে ঘরে ফিরার পথে পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ৩জন শ্রমিক লাফ দিয়ে জীবন বাঁচাতে পারলেও তুহিন আর শামীম পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুই জন শ্রমিক মারা গেছে। এতে করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের চাহিদা অনুযায়ী মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী মুঠোফোনে বলেন, মালয়েশিয়ায় দুই জন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার কোন তথ্য কেউ আমাকে বলেনি। তবে কেউ কোন বিষয়ে জানালে তাদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে চেষ্টা করবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
