|
শাওমি নিয়ে এলো বড় ডিসপ্লের রেডমি ১৫সি
নতুন সময় ডেস্ক
|
![]() শাওমি নিয়ে এলো বড় ডিসপ্লের রেডমি ১৫সি শাওমি রেডমি ১৫ সি মডেলের ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে গ্রাহক ফোনটি দিয়ে যেকোনো কনটেন্ট, ভিডিও দেখা কিংবা এন্ড্রয়েড গেম উপভোগ করতে পারবেন অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। এছাড়া সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি। ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট। স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ফলে একবার চার্জ দিয়েই ফোনটি দীর্ঘসময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন গ্রাহক। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়। ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি আরও বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারে স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে। শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা, ফলে নিরাপত্তা রক্ষা করে দ্রুততম সময়ে সহজেই ফোনের লক খুলতে পারবেন গ্রাহক। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, ফলে যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
