|
সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ জানা যায়, নিখোঁজ রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জের ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল রুবেলের। কিন্তু রাত নামতেই তার ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই সময়ে তার কাছে নগদ প্রায় ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল বলে জানা গেছে। ![]() সিরাজগঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা বলেন, বিকাশ কর্মী নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট থানায় রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
