|
বিএনপি নেতা কালুয়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় আব্দুল জব্বারের পরিবার
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
|
![]() বিএনপি নেতা কালুয়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় আব্দুল জব্বারের পরিবার জমি উদ্ধারে পরিবারটি একাধিক প্রজন্ম ধরে আইনি লড়াই চালিয়ে আসছিল। ২০১৫ সালে আব্দুল জব্বার মামলার বাদী হন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত তাঁর পক্ষে রায় দেন এবং জমি ফেরতের নির্দেশ দেন। এরপর গত ১৩ জুলাই রংপুর জেলা প্রশাসনের প্রতিনিধি, সেনাবাহিনী, তারাগঞ্জ থানা পুলিশ ও আদালতের কর্মকর্তাদের উপস্থিতিতে জমি দখলমুক্ত করে তাঁর হাতে বুঝিয়ে দেওয়া হয়। ![]() বিএনপি নেতা কালুয়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় আব্দুল জব্বারের পরিবার জেসমিন বলেন, “প্রতিপক্ষরা আমাদের রাস্তাঘাটে আটকিয়ে ভয় দেখায়। পুলিশের সামনেই মারতে আসে। কোথায় যাবো, কী করবো— কিছু বুঝে উঠতে পারছি না।”স্থানীয় সূত্রে জানা যায়, দখলদাররা দীর্ঘদিন ধরে আব্দুল জব্বার ও তাঁর পরিবারের উপর নানা অত্যাচার চালিয়ে এসেছে। থাকার মতো জায়গা না থাকায় পরিবারটি খড়ের ছাউনিতে ১০ হাত একটি ঘরে গাদাগাদি করে থাকতো। গোসল করতো সেচ ক্যানেলে, প্রাকৃতিক কাজ সারতো ঝোপে। অন্যের নলকূপের পানি ব্যবহার করে চলতো তাদের জীবন। আব্দুল জব্বার বলেন, “আদালতের রায় অনুযায়ী জমি পেয়েছি। প্রশাসনের উপস্থিতিতে দখলও নিয়েছি। এখন তারা আবার জমিতে যেতে দিচ্ছে না। আমার পরিবারের জীবন হুমকির মুখে। সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।” ![]() বিএনপি নেতা কালুয়ার হুমকিতে নিরাপত্তাহীনতায় আব্দুল জব্বারের পরিবার |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
